শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিতীমালা ভাঙ্গায় পানছড়ি প্রতিনিধিকে বহিষ্কার, বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ‎

শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা 

‎

‎নিয়ম-নীতি ভঙ্গের অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রতিনিধিকে বহিষ্কার এবং ফেসবুকে ফেক আইডির পাশাপাশি ব্যক্তিগত আইডি থেকেও বিভ্রান্তিকর পোস্টের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে অনলাইন গণমাধ্যম দৈনিক নেত্রপ্রকাশ।

‎

‎ঘটনার শুরু হয় বৃহস্পতিবার  (১০ সেপ্টেম্বর) রাতে। “আলোচনা ও নোটিশ গ্রুপ” নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পানছড়ি উপজেলা প্রতিনিধি ফাহিম উদ্দিন “দীর্ঘ তিন বছরের পথচলার সমাপ্তি” শিরোনামে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, “প্রতিষ্ঠানের কিছু নিয়ম-কানুন ও নীতিগত বিষয়ে আমার ব্যক্তিগত মত ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য না থাকায়, সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কোনো ধরনের চাপ বা বিরোধ ছাড়াই দৈনিক নেত্রপ্রকাশ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

‎

‎ঠিক ঐ দিনেই বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬)  দৈনিক নেত্রপ্রকাশের সম্পাদক ও প্রকাশক মনির হোসেন স্বাক্ষরিত “জরুরি বিজ্ঞপ্তি” প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “পত্রিকার নিয়ম-নীতি ভঙ্গের অভিযোগে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা প্রতিনিধি ফাহিম উদ্দিন – পত্রিকার আইডি কার্ড নং নেত্র/১০৮২ কে আজ থেকে বহিষ্কার করা হলো।

‎

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের পর ফাহিম উদ্দিনের সাথে পত্রিকার পেশাগত, প্রশাসনিক ও আর্থিক কোনো সম্পর্ক নেই। এবং তিনি পত্রিকার নাম, লোগো ও আইডি কার্ড ব্যবহার করে কোনো কাজ করলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।

‎

‎

‎ঠিক তার পরদিন শুক্রবার ১১ ই সেপ্টেম্বর পত্রিকা কর্তৃপক্ষ আরেকটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে অভিযোগ করা হয়, “কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে একাধিক ফেক আইডি ব্যবহার করে দৈনিক নেত্রপ্রকাশ এর নামে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে।

‎

‎

‎পত্রিকা কর্তৃপক্ষ আরও জানায়, আজ ১৩  সেপ্টেম্বর রবিবার বহিষ্কৃত ফাহিম উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকেও প্রতিষ্ঠান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে পত্রিকার সুনাম ক্ষুন্ন করার জন্য করা হচ্ছে।

‎

‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করার প্রস্তুতি চলছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের অফিসিয়াল পেজ ও ফোন নাম্বার ব্যতীত অন্য কোনো তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানানো হয়েছে।

‎

‎সম্পাদক মনির হোসেন বলেন, “আমাদের সুনাম রক্ষা এবং পাঠকদের বিভ্রান্তি এড়াতে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়ায় আছি।

‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান