শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ৮:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ভূমি অফিসের ‘আউটসোর্সিং’ ইমনের দুর্নীতির রাজত্ব: নামজারির নামে অর্থ আত্মসাৎ,

শেয়ার করুন:

 

বিস্তারিত রুহুল আমিনের প্রতিবেদনে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪নং লংগাইর ইউনিয়ন ভূমি অফিসে সেবাপ্রার্থীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে আউটসোর্সিংয়ে নিয়োজিত অফিস সহায়ক ইমনের বিরুদ্ধে। জমির নামজারি ও খাজনা-খারিজের নামে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিলেও সেবা না দিয়ে উল্টো হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাধারণ মানুষ ফুঁসে উঠেছে । এবং প্রশাসনের হস্তক্ষেপ কামোনা করেছে।
অনুসন্ধানে জানা যায়, লংগাইর ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি ও জমাখারিজ করাতে আসা সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছেমতো অর্থ আদায় করেন ইমন। ভুক্তভোগী নুরুল ইসলাম ও ছাইফুল ইসলামসহ কয়েকজন সাধারণ মানুষ প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​একাধিক ভুক্তভোগী সংবাদকর্মীদের কাছে ভিডিও সাক্ষাৎকারে জানান, নামজারি করে দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন ইমন। কিন্তু দীর্ঘ দিনেও তাদের নামজারি সম্পন্ন হয়নি। উল্টো টাকা ফেরত চাইতে গেলে তাদের নানাভাবে হয়রানি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লংগাইর ভূমি অফিসের নায়েব বিশ্বজিৎ সনাতন ধর্মাবলম্বী হওয়ায় অভিযুক্ত ইমন তাকে পাত্তাই দেন না। এ বিষয়ে নায়েব বিশ্বজিৎ সাংবাদিকদের জানান, ইমনের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনি একাধিকবার বাধা দিলেও ইমন তার কোনো বাধা বা নির্দেশ তোয়াক্কা করেননি।
​আরও চাঞ্চল্যকর তথ্য হলো, ২০০৭ সালে মাত্র ৩ বছরের চুক্তিভিত্তিক আউটসোর্সিংয়ে চাকরিতে যোগদান করেছিলেন ইমন। নিয়মানুযায়ী ২০১০ সালেই তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তির জোরে এবং বিভিন্ন উপায়ে ম্যানেজ করে তিনি আজও একই কর্মস্থলে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন। ভুক্তভোগীদের টাকা আত্মসাতের কারণে প্রায়ই অফিসে সাধারণ মানুষের সাথে ইমনের বাকবিতণ্ডা ও দ্বন্দ্ব লেগেই থাকে। যে কারণে ইমন নিয়মিত অফিসেও আসেননা।
ইমনের বিরুদ্ধে একের পর এক সুনির্দিষ্ট অভিযোগ ও দুর্নীতির পাহাড় জমে উঠলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
​এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান