গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর
অভিযোগ
গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর
অভিযোগ
কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র
আন্তর্জাতিক
বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা
বিনোদন
সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য
আন্তর্জাতিক
শহিদুল ইসলাম
নিজস্ব সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জের ধরে কালিয়াকৈরে প্রতিপক্ষের হামলায় শিশুসহ তিনজন আহত। আহতরা হলেন - কুতুবদিয়া এলাকার সাজ্জাদ হোসেন (২৮) তার ভাই শান্ত ইসলাম (২২)ও তার ছেলে আরবি ইসলাম(৮)।
এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন তার ভাই ও ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় কুতুবদিয়া-আজগানা সড়কের নয়াপাড়া কালভার্টের ওপর পৌঁছালে প্রতিপক্ষ একই এলাকার মোঃ ফাহিম হোসেন (২৫) এর নেতৃত্বে একদল যুবক তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে সাজ্জাদকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম এবং তাঁর ভাইকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং ৮ বছরের ছেলের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে হামলাকারীরা। এসময় তাদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনায় সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার রাতেই কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এবিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তাং- ০৪/০৯/২০২৬