বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি
আজকের পত্রিকা
বারহাট্টায় গভীর রাতে ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি
আজকের পত্রিকা
উন্নয়ন কাজে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের কাছে অবহেলা দূর হচ্ছে : আখতারুজ্জামান বাচ্চু এমপি
অর্থনীতি
খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
আজকের পত্রিকা
র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হ*ত্যা মা*ম*লা*র ১নং আসামি গ্রেপ্তার
অন্যান্য
আটপাড়া প্রতিনিধি
নেত্রকোণার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আটপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় হতে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রিজের বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আগামী দিনেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক চন্দন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব নুর আহম্মদ খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সুহেল, অর্থ বিষয়ক সম্পাদক ইমরান হাসান তুহিন, শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রকিব হোসেন সান্জু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব টিটু ভূঁইয়া, বানিয়াজান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব খানসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।