টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ
আজকের পত্রিকা
টেকনাফে নাফ নদী থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ
আজকের পত্রিকা
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আজকের পত্রিকা
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে
সারাদেশ
মোজাম্মেল হক
নিজস্ব সংবাদদাতা
কক্সবাজার পৌর এলাকায় চাঁদা না দেওয়ায় দুবাইপ্রবাসী ওমর ফারুককে নৃশংসভাবে হত্যার ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী নাহিদ মোর্শেদ চাঁদকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার খুরুলিয়া ইউনিয়নের মকবুল সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-১৫ জানায়, নিহত ওমর ফারুক কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার বাসিন্দা ও দুবাইপ্রবাসী ছিলেন। স্থানীয় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নাহিদ মোর্শেদ চাঁদ, তার সহযোগী ওয়াহিদ মোর্শেদ ছাহিদ ও সৈয়দ আকবরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেপ্তারে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার খুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য পর্যালোচনায় জানা গেছে, নাহিদ মোর্শেদ চাঁদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মারামারি ও হত্যাচেষ্টার অভিযোগে পূর্বেও মামলা রয়েছে।গ্রেপ্তার নাহিদ মোর্শেদ চাঁদকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।