গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আজকের পত্রিকা
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে
সারাদেশ
সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের
আজকের পত্রিকা
স্টাফ রিপোর্টার এ কে এম রুহুল আমিন। গফরগাঁও, ময়মনসিংহ।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্যের নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ।
পৌর শহরের দীর্ঘস্থায়ী যানজট সমস্যা দূর করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যেই এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে পৌর প্রশাসক শহীদ আব্দুল বেপারি গেট থেকে মিনি স্টেডিয়াম পর্যন্ত চলমান আরসিসি ঢালাই রাস্তার কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন। এছাড়া বেপারি গেট থেকে রেল স্টেশন চত্বর হয়ে টিচার্স রোড পর্যন্ত নির্মিতব্য ইউনিব্লক রাস্তার নির্মাণকাজও ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
পৌর শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট—বিশেষ করে জামতলা মোড়, বেপারি গেট, রেল স্টেশন চত্বর এবং বুধিয়া মার্কেট সংলগ্ন এলাকায় যানজটের মূল কারণগুলো চিহ্নিত করা হয়। যান চলাচল নির্বিঘ্ন করতে দ্রুতই অবৈধ পার্কিং ও সড়ক দখলকারী হকারদের বিরুদ্ধে কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল স্টেশন ও সংলগ্ন চত্বরের সার্বিক পরিবেশ ও যান চলাচলের উন্নয়নে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
যত্রতত্র অটোরিকশা ও সিএনজি দাঁড় করানো সম্পূর্ণ নিষিদ্ধ করে কেবল নির্ধারিত স্থান ব্যতীত পার্কিং না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
পৌর শহরের সার্বিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃত্বের এই যৌথ উদ্যোগ বাস্তবায়নে গফরগাঁওয়ের সর্বস্তরের সচেতন নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছে প্রশাসন।