সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন
অন্যান্য
সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন
অন্যান্য
মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার
অভিযান
গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর
অভিযোগ
কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র
আন্তর্জাতিক
(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) কর্মসূচির জন্য নির্ধারিত বিনামূল্যে বিতরণের এমওপি (MOP) সার গোপনে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোপালপুর বাজারের ‘মইন উদ্দিন ট্রেডার্স’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে সঙ্গে ছিলেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
অভিযান সূত্রে জানা গেছে, মইন উদ্দিন ট্রেডার্সের মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপনে সরকারি ও বিশ্ব খাদ্য সংস্থার সহায়তার এই সার খুচরা বাজারে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পেয়ে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর সংশ্লিষ্ট ধারায় মুমিন মিয়া নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে ছিল বারহাট্টা থানা পুলিশের একটি দল।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম জানান, সাধারণ কৃষকদের অধিকার রক্ষা ও সরকারি সহায়তার অপব্যবহার রুখতে এ ধরনের বাজার তদারকি ও তদারকি অভিযান ভবিষ্যতেও নিয়মিত জারি থাকবে।