অনলাইন ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবগঠিত দক্ষিণ গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাছির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

 

​স্টাফ রিপোর্টার এ কে এম রুহুল আমিন।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার ৪নং লংগাইর ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাপক গণসংযোগ, নির্বাচনী আলোচনা ও উঠান বৈঠক করেছেন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাসির উদ্দিন। সম্প্রতি ইউনিয়নের ঝালোকান্দার স্থানীয় সাধারণ ভোটার ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
​বৈঠকে এলাকার শত শত সাধারণ মানুষ, মুরুব্বি, যুবক ও নারী ভোটাররা উপস্থিত ছিলেন। প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
​উঠান বৈঠকে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাসির উদ্দিন বলেন, “৪নং লংগাইর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, বাসযোগ্য ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে আপনাদের সমর্থন দিয়ে জয়যুক্ত করেন, তবে অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করব।”
​তিনি আরও বলেন, “নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার এই ইউনিয়নকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো উপহার দিতে আমি কাজ করে যাব। যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার আগামী দিনের পথচলার পাথেয়।”

​সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও আগত মুরব্বিগন প্রভাষক নাসির উদ্দিনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে বক্তব্য রাখেন। তারা বলেন, প্রভাষক নাসির উদ্দিন একজন উচ্চশিক্ষিত, সৎ, বিনয়ী ও যোগ্য প্রার্থী। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এবং একটি আধুনিক ইউনিয়ন গড়তে তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা সময়ের দাবি।
​পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী এই উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

১

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

২

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

৩

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

৪

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

৫

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৭

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৮

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১০

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

১১

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

১৩

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১৪

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১৫

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১৬

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৭

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৮

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৯

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

২০
শিরোনামঃ
❮সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন❮মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর❮কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা