গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সারাদেশ
গফরগাঁওয়ে আলোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
আজকের পত্রিকা
ঢাকা টু রংপুর লং মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের প্রবেশ দ্বার হাটিকুরুল গোল গোলচত্বরে জামায়াতের আমিরের পথ সভা অনুষ্ঠিত হয়েছে
সারাদেশ
সিরাজুল-জাহিদুরের নেতৃত্বে নতুন যাত্রা ধামরাই মডেল প্রেসক্লাবের
আজকের পত্রিকা
মোজাম্মেল হক
নিজস্ব সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী সিরাজুল উলুম দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে মাদ্রাসাটি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, এবারের দাখিল পরীক্ষায় সিরাজুল উলুম দাখিল মাদ্রাসা থেকে মোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং ১ জন অকৃতকার্য হয়েছে। এতে পাসের হার দাঁড়িয়েছে ৯৭.৯২ শতাংশ।
প্রকাশিত ফলাফলে একাধিক শিক্ষার্থী জিপিএ-৫.০ অর্জন করেছে। এবারের পরীক্ষায় মাদ্রাসার সর্বোচ্চ ফলাফলও জিপিএ-৫.০। সামগ্রিকভাবে শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
ভালো ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
মাদ্রাসার শিক্ষকরা বলেন, "শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হয়েছে।"
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।