অনলাইন ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার

 

মো:মোজাম্মেল হক
নিজস্ব প্রতিবেদক

মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপের পশ্চিম বঙ্গোপসাগরে ইঞ্জিনচালিত কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং চারজন মাঝিমাল্লা রয়েছেন। ১৮ জনকে বিজিবির হেফাজতে রাখা হয়েছে পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া উপকূল নৌঘাট থেকে প্রায় ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে সাগরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে মায়ানমার থেকে আসা ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির ঘটনা দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দুটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে সাগর থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌঘাটে নিয়ে আসা হয়। উদ্ধারকারীদের মধ্যে চারজন মাঝি ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকাটিতে ২৭ জন রোহিঙ্গা যাত্রী ছিল বলে জানা গেছে। সাগরের প্রতিকূল পরিস্থিতির কারণে নৌকাটি ডুবে গেলে একটি মাছ ধরার নৌকা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম চালায়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হওয়া ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকারী চার মাঝিরা হলেন উখিয়া বালুখালী, জামতলী ও টেকনাফ জাদিমুড়া ও শালবাগান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দার‌ নুর আলম (৩৭),জাহেদ হোসেন (৪২),সৈয়দ নুর (২৭), নুর কামাল (৪০)। এছাড়া ১৪ জন রোহিঙ্গা নাগরিকরা কক্সবাজারের উখিয়া টেকনাফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বাসিন্দার বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সবাই আরসার সদস্য।
প্রাথমিকভাবে জানা যায়, বিজিবির হেফাজতে থাকা রোহিঙ্গারা সবাই আরসার (ARSA) এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তারা মায়ানমারে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে দীর্ঘদিন অবস্থান করছিলেন। তাদের মধ্যে কেউ প্রায় এক বছর এবং অনেকে দুই বছর ধরে মায়ানমারে ছিলেন বলে জানা গেছে। যুদ্ধবিরতির সময় খাদ্য সংকট দেখা দেওয়ায় তারা নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন উখিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রয়েছেন। তাদের পরিচয় যাচাই করা করে আইনি ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বিজিবি সদস্যরা ১৮ জন রোহিঙ্গা নাগরিককে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিজিবি সদস্যরা তাদের আবার নিয়ে যান। চিকিৎসক জানান, ওই ১৮ জনের কারও শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, বিজিবি ১৬ জন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। বাকি দুইজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, আটক সবাই রোহিঙ্গা নাগরিক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

১

মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার

২

গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর

৩

কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র

৪

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

৫

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৭

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৮

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

১০

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

১১

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

১২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

১৩

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১৪

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১৫

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১৬

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৭

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৮

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৯

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

২০
শিরোনামঃ
❮সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন❮মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার❮গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর❮কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা