অনলাইন ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওর পারে চরম হতাশা ও আতঙ্ক, জব্দকৃত নিষিদ্ধ জাল ছিনতাই এর অভিযোগে ১,১৬৫ জেলের বিরুদ্ধে মামলা

 

(পলাশ পাল, জেলা প্রতিনিধি)

গত ১১ জুলাই শনিবার বিকেলে আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ডিঙ্গাপোতা হাওরে অভিযা ন চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ ফিট দৈর্ঘ্যের চারটি নিষিদ্ধ খনা জাল এবং ইঞ্জিনচালিত দুটি নৌকা জব্দ করেন। জব্দকৃত জাল ও নৌকাগুলো পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়। অভিযোগ রয়েছে,পরদিন রবিবার দুপুরে হাওরপাড়ের বিভিন্ন গ্রামের কয়েকশ জেলে সংঘবদ্ধভাবে তদন্ত কেন্দ্রে গিয়ে জব্দ করা জাল ও নৌকা ছিনিয়ে নিয়ে আসেন ।
হাওর থেকে পুলিশের জব্দ করা নিষিদ্ধ খনা জাল ও ইঞ্জিনচালিত নৌকা আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১,১৬৫ জন জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে এবং বাকি অজ্ঞাতনামা আরও ১,১০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাটি হাওরাঞ্চলে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের মতে, এমনিতেই অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ফসল নষ্ট হওয়ায় হাওরাঞ্চলের মানুষ অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। আবার বর্ষা মৌসুমে হাওরের ভাসমান জলে জেলেদের মাছ ধরতে বাধা। তার উপর জেলেদের এ মামলা যেন “মড়ার উপর খারার ঘা”।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রাসেল পারভেজ বাদী হয়ে গত ১৩জুলাই সোমবার রাতে মোহনগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলা পরবর্তী অভিযুক্ত দুই জেলে ৪ নং মাঘান-সিয়াধার ইউনিয়নের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেন (২২) ও মামুন মিয়া (২৪)-কে মোহনগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে গতকাল ১৪ জুলাই মঙ্গলবার আদালতে প্রেরণ করে । সেই সাথে অন্য আসামিদের গ্রে’ফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উক্ত মামলার তদন্ত কর্মকর্তা।
সরকার ঘোষিত নিষিদ্ধ সময় অতিক্রম হওয়ার পরেও হাওরে মাছ ধরা নিয়ে হাওরপাড়ের বিভিন্ন গ্রামের জেলেদের সাথে দীর্ঘদিনের টানাপোড়েন কাজ করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর হাওরে ৭৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনাগুলো বড় হওয়ার আগ পর্যন্ত নি-ষিদ্ধ জাল দিয়ে মাছ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।
তবে স্থানীয় জেলেদের দাবি, সরকারি নিষেধাজ্ঞার মেয়াদ গত ২৮ জুন শেষ হওয়ায় তারা বৈধভাবে মাছ ধরার অধিকার ফিরে পেয়েছেন। তাই স্থানীয়ভাবে আরোপিত অতিরিক্ত নিষেধাজ্ঞা তারা মানতে অনাগ্রহী। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার জেলেদের সঙ্গে বৈঠক করলেও সমাধান হয়নি।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও বিস্তার নিশ্চিত করতে নি-ষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অন্যদিকে একসঙ্গে সহস্রাধিক জেলের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় হাওরপাড়ের মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, আইনশৃঙ্খলা রক্ষা ও মৎস্যসম্পদ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা ও মানবিক বাস্তবতাকেও প্রাধান্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।কারণ মাছ ধরার উপর নির্ভর করে হাওর অঞ্চলের হাজার হাজার জেলে পরিবার জীবিকা নির্বাহ করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান

মদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

শহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই – বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,

গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

লংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরা

মুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন:

১০

পূর্বধলায় যে বিদ্যালয়ে পড়েছেন, সেই বিদ্যালয়েই এমপি হিসেবে সংবর্ধিত মানসুরা আলম

১১

বি এনপি নেতা কে মারধর দলিল লেখক রহিছ কে প্রধান আসামি করে থানায় অভিযোগ। ‎

১২

পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিজিবির অনুদান প্রদান

১৩

সবুজায়নে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, খাগড়াছড়িতে ৩৫ হাজার চারা বিতরণ

১৪

নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার

১৫

দক্ষিণ গফরগাঁও উপজেলা” নয়াবাড়ি মৌজায় অনুমোদন করায় আনন্দ মিছিল

১৬

বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

১৭

গেজেট বাস্তবায়নের দাবি: ১৪৩ নং নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক কার্যালয় স্থাপনের জোর দাবি

১৮

নয়াবাড়ীতে ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধ

১৯

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বানমদনে স্বপ্ন ছায়া ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।দক্ষিণ গফরগাঁওয়ের পাগলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখমশহীদুল্লাহ ইমরানের নেতৃত্বে পূর্বধলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতজুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলিবালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই - বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত,গফরগাঁওয়ে বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের দাবিলংগাইরে মোহাইমিনুল ইসলাম জনির সমর্থনে বিশাল উঠান বৈঠক। যোগ্যতা ও নতুন নেতৃত্বের প্রতীক জনিই সেরামুন্সী ছাবির উদ্দিন আহ্ম্মদ ওয়াক্ ফ এস্টেট লামকাইন জামে মসজিদের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন: