
নিজেস্ব প্রতিবেদক ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিমের চকপাটুলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চার জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে একই এলাকার সৌদি আরব প্রবাসী নাজমুল ইসলামের পরিবারের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।আব্দুল মালেকের বসতবাড়িতে ২৫/০৬/২০২৬ ইং তারিখে রাত দুই ঘটিকায় সৌদি প্রবাসী মোঃ নাজমুল ইসলাম কিছু সংখ্যক লোক ভাড়া করে নিয়ে আসে আনুমানিক রাত দুই ঘটিকায় দীর্ঘ দিন ধরে মামলা চলমান জমিতে টিন দিয়ে বেড়া দিতে থাকে। বিষয়টি টের পেয়ে মালেক মিয়া বাধা দিতে আসলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।
এ সময় মালেক মিয়া সহ গুরুতর আহত মোছাঃ নাছিমা খাতুন,সাজেদা খাতুন এবং আব্দুর রহমান । স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, “দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। হঠাৎ করেই মারামারি শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফুলবাড়ীয়া থানার এক কর্মকর্তা জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়টি নিয়ে উভয় পক্ষ বেশ কয়েকজন কে আসামি করে থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন