মোঃ রাকিব
কলমাকান্দা উপজেলা প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দায় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলমাকান্দার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এস এম মিকাইল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং প্রেসক্লাব সভাপতি শেখ শামীম।
অনুষ্ঠানে পাটনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পরে অতিথিরা প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।