সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন
অন্যান্য
সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন
অন্যান্য
মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার
অভিযান
গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর
অভিযোগ
কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র
আন্তর্জাতিক
একতাবন্ধন সোসাইটির নতুন কমিটি গঠন
(মোঃনোমান খান)
ঐক্য এবং সেবার ব্রত নিয়ে গঠিত সামাজিক সংগঠন 'একতাবন্ধন সোসাইটি'-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নতুন এই কমিটিতে জাহিদ হাসান শামিম নব-নির্বাচিত সভাপতি, আব্দুল হান্নান নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এবং মোঃ জাহিদুল ইসলাম শাকিল নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন।
নতুন কমিটি ঘোষণা হওয়ার পর সংগঠনের সাধারণ সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নব-নির্বাচিত এই নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করা হচ্ছে।
এক যৌথ বার্তায় নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে তারা একতাবন্ধন সোসাইটিকে আরও গতিশীল এবং মানবিক কার্যক্রমে আরও সুদূরপ্রসারী করে তুলতে বদ্ধপরিকর। সমাজের সাধারণ মানুষের কল্যাণে এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করতে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।
একতাবন্ধন সোসাইটির পরিবারের পক্ষ থেকে নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা।