লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।
আলোচনা সভা
লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।
আলোচনা সভা
সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন
অন্যান্য
মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার
অভিযান
গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর
অভিযোগ
মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা
নেত্রকোনার পূর্বধলায় নিজের ১৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে সজিত (৩০) নামের এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে। গ্রেপ্তারকৃত সজিত ওই গ্রামের মৃত বছির শেখের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে সজিত তার নিজ ঘরে কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সজিতকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে হেফাজতে নেয়।
এ ঘটনায় ভিকটিমের চাচা মাইদুজ্জামান সরকার বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সজিত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং এর আগেও সে নিজের মাকে ধর্ষণের চেষ্টা করেছিল।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং অভিযুক্ত নিজেও অপরাধ স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।