অনলাইন ডেস্ক
২৬ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদন মহিউদ্দিন মার্কেট জামে মসজিদ মুয়াজ্জিনের ১৪ বছর শেষে বিদায় সংবর্ধনা

মোঃ জুনায়েদ

মদন (নেত্রকোণা) প্রতিনিধি: 

 

নেত্রকোণার মদন উপজেলার আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল হেলিম (সুলতু মিয়া) কে ১৪ বছর পর
মার্কেট কর্তৃপক্ষ জাঁকজমকপূর্ণ পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা মার্কেটবাসী তার সততা ও নিষ্ঠার প্রতি আকৃষ্ট হয়ে দীর্ঘ ১৪ বছর শেষে
সুনামের সাথে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে আজ বার্ধক্যজনিত কারণে তিনি অবসরে যান।

আজ ২৬ জুন রোজ শুক্রবার বাদ জুম’আ নামাজ শেষে আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটের সর্বস্তরের মুসল্লি ও ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি আল মনসুরুল আরিফ এর সভাপতিত্বে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল হক সাজু, অত্র মসজিদের সাবেক ইমাম ও সফল ব্যবসায়ী ৬ নং তিয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম, মদন,

উপজেলা প্রেসক্লাব এর সাবেক সভাপতি আল আমিন তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ, মদন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ পনির।
সাংবাদিক রাজিবসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মসজিদের সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী মুয়াজ্জিন আব্দুল হেলিম (সুলতু মিয়া) সাহেবের দীর্ঘ ১৪ বছরের অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। তারা বলেন, মসজিদের সাথে ওনার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। বার্ধক্যের কারণে আজ তিনি বিদায় নিচ্ছেন, কিন্তু মুসল্লিদের হৃদয়ে ওনার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।” বক্তারা ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন।

 

বিদায় সংবর্ধনা শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে জনাব আব্দুল হেলিম সুলতু মিয়া কে ভবিষ্যৎ জীবনের সহায়তার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এককালীন ৬০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এছাড়া উপহার হিসেবে ওনাকে পাঞ্জাবি, পায়জামা, টুপি, তসবিহ এবং জায়নামাজ প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও আবেগঘন মুহূর্ত ছিল বিদায় পরবর্তী আয়োজন। সংবর্ধনা ও দোয়া শেষে বিদায়ী মুয়াজ্জিন সাহেবকে সম্মান জানিয়ে এক বিশাল মোটরসাইকেল বহরে সম্মাননা সহিত শোভাযাত্রার আয়োজন করা হয়। মসজিদ কমিটি এবং স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ওনাকে অত্যন্ত মর্যাদার সাথে ওনার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

 

ব্যতিক্রমী ও সম্মানজনক এই বিদায় আয়োজনটি এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিদায় বেলায় মুয়াজ্জিন আব্দুল হেলিম সাহেবও অশ্রুসিক্ত নয়নে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ, পালালেন কারবারি

মদন জেলা প্রশাসকের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নেত্রকোনায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম

নেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দক্ষিণ গফরগাঁও ১৩ নং দওের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনা শীর্ষে মো: ওয়াদুদ সরকার

মদনে সরকারি নিয়ম ভেঙ্গে টিসিবির ডিলার বাছাই

পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকন

কলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান

১০

পূর্বধলায় এসিড নিক্ষেপ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১১

বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১২

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি নৌ-পুলিশের এডিশনাল ডিআইজির

১৩

গফরগাঁওয়ে ভাঙ্গা রেললাইন পাটের বস্তা ও খড় দিয়ে পার করা হলো ট্রেন।

১৪

মদন উপজেলা বণিক সমিতির পক্ষ থেকে  ছাত্রদলের নবগঠিত সভাপতি কে সংবর্ধনা প্রদান।

১৫

টেকনাফে মিনি ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা; উদ্ধারকাজ চলাকালে বটগাছ ভেঙে পড়ে আরও হতাহত, এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

১৬

পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে কফিনে বন্দি লাশ হয়ে ফিরলেন গফরগাঁওয়ের আসাব উদ্দিন

১৭

বাংলাদেশসহ ৭ দেশে সৌদি আরবের পরীক্ষামূলক ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু

১৮

শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, বখাটে মাঝি গ্রেফতার

১৯

নেত্রকোণায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন তামান্না তাসনীম

২০
শিরোনামঃ
উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ, পালালেন কারবারিমদন জেলা প্রশাসকের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত।নেত্রকোনায় বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ পরিবার: প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখমনেত্রকোণা জেলায় রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিতদক্ষিণ গফরগাঁও ১৩ নং দওের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনা শীর্ষে মো: ওয়াদুদ সরকারমদনে সরকারি নিয়ম ভেঙ্গে টিসিবির ডিলার বাছাইপানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান১০নং উস্থি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সাবেক জাসাস সভাপতি রেজাউল হক সিদ্দিকী খোকনকলাখালি ইউনিয়নের রাজারকাঠী বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম সরদারের ব্যাপক গণসংযোগ ও চা-চক্রে মতবিনিময়কলমাকান্দায় ডেপুটি স্পিকারের তত্ত্বাবধানে মানবিক সহায়তা প্রদান