সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন
অন্যান্য
সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন
অন্যান্য
মদনে ১৫ পিস ইয়াবাসহ নারী পুরুষ গ্রেফতার
অভিযান
গফরগাঁওয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়ির দিকে সন্দেহের তীর
অভিযোগ
কিম জং আনের বিলাসবহুল প্রমোদতরী ও ওনসান অবকাশযাপন কেন্দ্র
আন্তর্জাতিক
নিজস্ব সংবাদদাতা
গফরগাঁও, ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৮ বছরের এক
বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ হেলিম মীর পলাতক রয়েছে।
ঘটনাটি শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় ঘটে।
এ ঘটনায় বুধবার (২৪ জুন) বিকালে ভুক্তভোগী শিশুর মা রোহেলা বাদি হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেছেন।
তিনি এই ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
থানা মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে হেলিম মীর রাস্তায় একা পেয়ে ফুসলিয়ে স্থানীয় একটি স্কুলের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে ধারালো ছুরি দেখিয়ে কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে বাড়িতে এসে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারেন। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে স্থানীয় একটি মহল সালিশ-দরবারের নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং সময়ক্ষেপণ করে। এই সুযোগে অভিযুক্ত বৃদ্ধ পালিয়ে যায়।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।