মোঃ জুনায়েদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত এ-ই প্রতিফলনকে সামনে রেখে বুধবার (২৪ জুন) সকালে নেত্রকোনার মদন উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মদন বাস্তবায়নে কংগ্রেসের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী জাঁকজমকপূর্ণ মদন উপজেলা নির্বাহী মোঃ নাদির হোসেন শামীম এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) শাকুর আহমেদ এর সঞ্চালনায় পার্টনার কংগ্রেস ২০২৬' অনুষ্ঠিত হয়।
এতে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) ও নন-পিএফএস এর কৃষক-কৃষাণী, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোনা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মাহবুবুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা জমিয়তে উলামা ইসলামের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন,
ফতেপুর (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার (শফি) প্রমুখ।
বক্তারা বলেন- বাংলাদেশের কৃষি খাতকে পুষ্টিসমৃদ্ধ, উদ্যোক্তাবান্ধব এবং জলবায়ু সহনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে 'পার্টনার' প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ।
গ্রামীণ অর্থনীতির রূপান্তর এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এই ধরণের কংগ্রেস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি অনুশীলনে এই কংগ্রেস নতুন দিগন্তের উন্মোচন করবে। উক্ত কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের ৩০ জন এবং পিএফএস-এর বাইরের ৩৫ জন অগ্রগামী কৃষক-কৃষাণী নিজেদের মাঝে অভিজ্ঞতা বিনিময় করেন। তারা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও উন্নত পদ্ধতিতে চাষাবাদ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আগত চাষীদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি ব্যবসায় সফল উদ্যোক্তা হওয়ার নানা কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
২০২৫-২০২৬ অর্থ বছরে মদন উপজেলায় ৪ টি পিএফএস (পার্টনার ফিল্ড স্কুল)-এর মাধ্যমে ১০০ জন কৃষক ও কৃষানীকে ১০ সপ্তাহব্যাপী বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ, সাংবাদিক তানভীর সাংবাদিক রাজিবসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।