নিজস্ব সংবাদদাতা
(মোঃ নোমান খান)
মানবতার বন্ধনকে টিকিয়ে রাখার প্রত্যয় নিয়ে এবং রক্তদানের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে "বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি (B.B.D.S)"-এর আগামী ৬ মাসের জন্য ১০ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষিত এই কমিটি আগামী ২২ ডিসেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির তালিকা:
নতুন এই কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন যারা:
পদের নাম
নির্বাচিত ব্যক্তির নাম
প্রধান সমন্বয়ক
মো: হাসান আহমেদ
প্রধান সহ সমন্বয়ক
আল-আমীন মুহাম্মদ
প্রধান তথ্য ও প্রযুক্তি বি: সমন্বয়ক
মো: মাসুম মিয়া
প্রধান যোগাযোগ বি: সমন্বয়ক
মো: মোসফিকুর ইসলাম (মোনারুল)
প্রধান অর্থ বিষয়ক সমন্বয়ক
মো: রাজিব হোসেন বাবু
প্রধান নারী বিষয়ক সমন্বয়ক
লিজা জান্নাত
প্রধান আইন বিষয়ক সমন্বয়ক
মো: শরিফুল ইসলাম অপু
প্রধান প্রবাস বিষয়ক সমন্বয়ক
মো: নোমান খান
প্রধান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক
মো: কবির হোসেন মিটু
প্রধান পরিবেশ ও দুর্যোগ বিষয়ক সমন্বয়ক
হাফেজ কাওছার আহমেদ
কঠোর সাংগঠনিক নির্দেশনা:
কমিটি ঘোষণার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিটির অন্তর্ভুক্ত কোনো সদস্যের বিরুদ্ধে যদি সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ বা সংগঠনের পরিচয় ব্যবহার করে কোনো নারী স্বেচ্ছাসেবীর সাথে অনৈতিক কাজের ও অর্থিক লেনদের প্রমাণ পাওয়া যায়, তবে প্রতিষ্ঠাতা মো: জসিম উদ্দিনের সমন্বয়ক্রমে নোটিশের মাধ্যমে তাকে সরাসরি সংগঠন থেকে বহিষ্কার করা হবে।
যোগাযোগ ও তথ্য: > ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোতে: 01738-309791, 01601-011336 অথবা ইমেইল করতে পারেন: Bondhuttobds-org2023@gmail.com ঠিকানায়।