(পলাশ পাল, জেলা প্রতিনিধি)
আজ ১৯ শে জুন শুক্রবার দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে সকালে ১০ ঘটিকায় এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম (রাসেল) এর সভাপতিত্বে ও বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালব এর ডিরেক্টর ছ অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ, পুলক দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ব্যবস্হাপক, কালব লিঃ নেত্রকোনা তোফায়েল আহম্মদ ও উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) পান্না আক্তার। তাছাড়াও
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব, শামছ উদ্দিন আহমেদ বাবুল, শিক্ষক আবুল কাশেম, ফারুক আহমেদ, আনিছুর রহমান আকন্দ, মোঃ শাহজাহান, শহীদুল ইসলাম ভাসানী, রিমন চক্রবর্তী, (সহ-সভাপতি কালব) বাহার উদ্দিন রতন, ডিরেক্টর আবুল কালাম, আয়েশা আক্তার, ট্রেজারার মিহির কুমার রায়সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের হিসাবধারী ঋণগ্রহিতা শিক্ষক-কর্মচারীবৃন্দ।