অনলাইন ডেস্ক
২ জুন ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের ইউএনও সংকট কাটছে পূর্বধলায়, আজ যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম

 

মোঃ আমিনুল ইসলাম মন্ডল
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় ২ জুন: দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংকটে থাকা নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অবশেষে নতুন ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার (২ জুন) তিনি পূর্বধলায় দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তিনি নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পূর্বধলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
শফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে দক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে পূর্বধলা উপজেলা স্থায়ী ইউএনও ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। এ সময়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ডে কিছুটা ধীরগতি দেখা দেয়। এর মধ্যে একজন কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়ন করা হলেও তিনি শেষ পর্যন্ত পূর্বধলায় যোগদান করেননি। ফলে নতুন ইউএনও নিয়োগ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে প্রত্যাশা ছিল।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শফিকুল ইসলামের পদায়নকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে, জনসেবার মান বৃদ্ধি পাবে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
পূর্বধলার সচেতন মহলের মতে, একজন পূর্ণকালীন ইউএনওর অনুপস্থিতিতে যে প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, নতুন ইউএনওর যোগদানের মাধ্যমে তা দূর হবে। একই সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও বেগবান হবে এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ নিভল তিন প্রাণ, একমাত্র মেয়েটিও আইসিইউতে মৃত্যুশয্যায়

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলা: পূর্বধলায় দুই নারী গ্রেপ্তার

পিরোজপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগ উঠেছে।

জাতীয় পত্রিকার ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

আটপাড়ায় জলাভূমির প্রাণবৈচিত্র রক্ষায় আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ন্যাশনাল ব্যাংকের অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণা

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

বালিয়াডাঙ্গীতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা।

১০

টেকনাফে এঞ্জেল কেয়ারের অধ্যক্ষকে অপহরণচেষ্টা ও সশস্ত্র হামলা, এলাকায় আতঙ্ক

১১

‎মদন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনে  ‎

১২

তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

১৩

মদনে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪

গফরগাঁওয়ে কলেজ ছাত্র রবিন হত্যার বিচার দাবিতে ‘ছাদে জনতার ব্যতিক্রমী মানববন্ধন’

১৫

অন্যায়ের মুখে অবিনাশী কলম

১৬

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

১৭

প্রথম বিয়ে গোপন দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ছাত্রদলের সভাপতি দিতে হল পাঁচ লাখ টাকা মুক্তিপণ।

১৮

আজ রাতে মাঠে নামছে ব্রাজিল: সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা, ফেসবুক জুড়ে তুমুল উন্মাদনা

১৯

মাটিরাঙ্গায় ‘গায়েবি’ কমিটির নামে হরিলুট: প্রাথমিকে জালিয়াতির পাহাড়!

২০
শিরোনামঃ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ নিভল তিন প্রাণ, একমাত্র মেয়েটিও আইসিইউতে মৃত্যুশয্যায়বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলা: পূর্বধলায় দুই নারী গ্রেপ্তারপিরোজপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিতগফরগাঁওয়ে অপহরণের পর গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগ উঠেছে।জাতীয় পত্রিকার ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধনআটপাড়ায় জলাভূমির প্রাণবৈচিত্র রক্ষায় আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিতগফরগাঁওয়ে ন্যাশনাল ব্যাংকের অফিস সহকারীর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার ধারণানেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নবালিয়াডাঙ্গীতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধারমদনে হোটেল ব্যবসার আড়ালে মাদক বিক্রি গ্রেপ্তার হীরা।