নিজস্ব প্রতিবেদক:মোঃ নোমান খান
নীলফামারীর সৈয়দপুরের ছয় বছর বয়সী শিশু মোস্তাকিম জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। টিউমারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে তার
পরিবার।
তাই ছোট্ট মোস্তাকিমের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, দানশীল ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
পরিবারের আশা, সবার সম্মিলিত সহযোগিতায় মোস্তাকিম ফিরে পাবে সুস্থ ও স্বাভাবিক জীবন। কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই কঠিন সময়ে শিশুটির পাশে দাঁড়াতে সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
একটি শিশুর জীবন বাঁচানোর জন্য আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অনেক বড় অবলম্বন। কেউ আর্থিক সহায়তা দিয়ে, আবার কেউ এই আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে মোস্তাকিমের পাশে দাঁড়াতে পারেন।
🤲 যেভাবে সাহায্য পাঠাবেন
বিকাশ / নগদ: 01889300419
রকেট: 01902149504
আসুন, মানবতার টানে অসুস্থ শিশু মোস্তাকিমের পাশে দাঁড়াই। অর্থের অভাবে যেন একটি নিষ্পাপ শিশুর চিকিৎসা থেমে না যায়। আপনার সহযোগিতা ও ভালোবাসায় মোস্তাকিম ফিরে পাক সুস্থ জীবনের স্বপ্ন।
মানুষ মানুষের জন্য—আপনার সামান্য সহযোগিতাই হতে পারে মোস্তাকিমের বেঁচে থাকার আশার আলো।
মন্তব্য করুন