অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

(পলাশ পাল, স্টাফ রিপোর্টার )

নেত্রকোনার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদ্বিয়ার জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।আজ
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে জঙ্গলে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই ব্যক্তির হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো অবস্থায় দেখতে পায় পুলিশ।
পরে নিহতের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম রুকন বলে জানা গেছে। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার মদনপুরের পূর্বপাড়া এলাকায়। তিনি ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর শ্বশুরবাড়ি মৌলভীবাজার এলাকায়।
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রাত থেকে রুকন নিখোঁজ ছিলেন। রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে বৃহস্পতিবার বিকেলে নয়াপাড়া এলাকার বুদ্বিয়ার জঙ্গলে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং পায়ে টেপ প্যাঁচানো ছিল। শরীরে তাৎক্ষণিকভাবে বড় ধরনের আঘাতের চিহ্ন তেমন দেখা না গেলেও চোখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে রুকনকে হত্যা করা হয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৩

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

৬

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

৭

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

৯

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১০

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১১

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১২

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৩

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৫

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৬

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১৭

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

১৮

মদন পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে

১৯

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

২০
শিরোনামঃ
❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।❮শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার❮পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান