অনলাইন ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীয়ায় নতুন পাকা রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

 

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়ন ও এনায়েতপুর ইউনিয়নের সংযোগ সড়ক হরিপুর চৌরাস্তা থেকে গোপিনাথ পুর অভিমুখে নির্মাণাধীন ( ৬৩৫ মিটার)নতুন পাকা রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, নির্মাণকাজে মানসম্মত সামগ্রী ব্যবহার না করা হলে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং জনসাধারণকে ভোগান্তিতে পড়তে হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর চৌরাস্তা থেকে গোপীনাথপুর অভিমুখে নতুন পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে ব্যবহৃত বালিতে মাটির মিশ্রণ রয়েছে। নিন্ম মানের ইট ভেঙে সুড়কি বানিয়ে রাস্তায় ব্যবহার করা হচ্ছে। বালি মিশ্রিত সুড়কিতে বালির‌ পরিমাণ তূলনা মূলক ভাবে অনেক বেশি। সরকারি অর্থ ব্যয়ে নির্মিত এ সড়কের কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করা হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসীর দাবি, সড়ক নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত নকশা, প্রাক্কলন ও কারিগরি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষা করে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, একটি নতুন সড়ক নির্মাণের মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা। কিন্তু নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সত্য হলে সড়কটির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তাই কাজ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি জোরদার করা জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিগণ তাদের বক্তব্যে বলেন , সরজমিনে গিয়ে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
এখন এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে হরিপুর চৌরাস্তা থেকে গোপীনাথ পুর অভিমুখে নির্মাণাধীন রাস্তাটি নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা

১

সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ

৩

২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে

৫

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা

৬

গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।

৭

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।

৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার

৯

পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান

১০

কালিয়াকৈরে সিনেমা স্টাইলে বুলডোজার দিয়ে প্রতিপক্ষের ঘরবাড়ী ভাঙচুর

১১

মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত

১২

পানছড়ি সীমান্তে বিজিবি’র বড় সাফল্য -এসএমজি ও শত রাউন্ড গুলি উদ্ধার

১৩

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৪

দুর্গাপূজার নিরাপত্তায় পানছড়িতে বিজিবির বিশেষ নজরদারি

১৫

বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৬

৯ বছর আগে জমি কিনেও মেলেনি দলিল, সাবেক এমপির বাড়িতে অবস্থান ধর্মঘট

১৭

নেত্রকোনায় জঙ্গলে হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

১৮

মদন পৌরসভায় বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে

১৯

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

২০
শিরোনামঃ
❮বলিউডে বক্স অফিসের হিসাব এবং বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের পর্যালোচনা❮সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান ও সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাজ্য❮সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ও দেশের বিভিন্ন খবরের সারসংক্ষেপ❮২৯ বছরের আইনি লড়াই, দুই আদালতে পক্ষে রায় ভালুকায় জমি নিয়ে ভোগান্তির অবসান চান গোলাম মোস্তফা❮সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে যা জানা যাচ্ছে❮শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশবাসীকে ‘দৈনিক সময়বীক্ষণ’ পত্রিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেনের শুভেচ্ছা❮গফরগাঁওয়ে সাবেক ছাত্রদল আহবায়কের বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ।❮সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন।❮শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও কক্সবাজারের পুলিশ সুপার❮পুরস্কৃত হলেন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান