মোঃ নোমান খান ভোলা প্রতিনিধি
মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র বরগুনা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা এবং রক্তদাতা সংগ্রহ ও মানবিক কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে এ কমিটি গঠন করা হয়।
৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংগঠনটির বরগুনা জেলা কমিটিতে মোঃ সানাউল হোসাইনকে জেলা সমন্বয়ক, মোঃ মেহেদি হাসানকে জেলা সহ-সমন্বয়ক এবং মোঃ ইমাদুল হককে জেলা যোগাযোগ বিষয়ক সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া মোঃ আবদুল্লাহকে জেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক, মোঃ আলীকে জেলা অর্থ বিষয়ক সমন্বয়ক এবং সাবিহা ইসলাম ফারিহাকে জেলা নারী বিষয়ক সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মোঃ হাসান আহমেদের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির মূল লক্ষ্য হলো স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন মেটাতে রক্তদাতাদের সঙ্গে রোগীদের যোগাযোগ স্থাপন করা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
নতুন কমিটির মাধ্যমে বরগুনা জেলায় স্বেচ্ছায় রক্তদাতাদের সম্পৃক্ততা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং মানবিক সেবাকে আরও গতিশীল করার প্রত্যাশা করছে সংগঠনটি।
স্লোগান: রক্তের বাঁধনে গড়ি বন্ধুত্ব—মানবতার সেবায় এগিয়ে চলি।
মন্তব্য করুন