
স্টাফ রিপোর্টার এ কে এম রুহুল আমিন।
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার ৪নং লংগাইর ইউনিয়নে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাপক গণসংযোগ, নির্বাচনী আলোচনা ও উঠান বৈঠক করেছেন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাসির উদ্দিন। সম্প্রতি ইউনিয়নের ঝালোকান্দার স্থানীয় সাধারণ ভোটার ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে এলাকার শত শত সাধারণ মানুষ, মুরুব্বি, যুবক ও নারী ভোটাররা উপস্থিত ছিলেন। প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
উঠান বৈঠকে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাসির উদ্দিন বলেন, “৪নং লংগাইর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, বাসযোগ্য ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে আপনাদের সমর্থন দিয়ে জয়যুক্ত করেন, তবে অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করব।”
তিনি আরও বলেন, “নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার এই ইউনিয়নকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো উপহার দিতে আমি কাজ করে যাব। যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার আগামী দিনের পথচলার পাথেয়।”

সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও আগত মুরব্বিগন প্রভাষক নাসির উদ্দিনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে বক্তব্য রাখেন। তারা বলেন, প্রভাষক নাসির উদ্দিন একজন উচ্চশিক্ষিত, সৎ, বিনয়ী ও যোগ্য প্রার্থী। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এবং একটি আধুনিক ইউনিয়ন গড়তে তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা সময়ের দাবি।
পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী এই উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন