
স্টাফ রিপোর্টার এ কে এম রুহুল আমিন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কৃতি সন্তান রুনা লায়লা। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদোন্নতি প্রদান করা হয়।
রুনা লায়লা গফরগাঁও উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের বাড়া গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এনামুল হকের সুযোগ্য কন্যা। কর্মজীবনে সততা, পেশাগত দক্ষতা ও নিষ্ঠার সাথে প্রশাসনিক দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি এ সাফল্য অর্জন করেছেন।
তাঁকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ায় নিজ গ্রাম বাড়াসহ সমগ্র গফরগাঁও উপজেলা জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও তাঁর পরিবারের সদস্যরা এই কৃতিত্বময় অর্জনে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
রুনা লায়লার এই নতুন অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও গফরগাঁওবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। একই সাথে দেশ ও জনগণের সেবায় তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু এবং কর্মজীবনের ধারাবাহিক উত্তরোত্তর সাফল্য কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
মন্তব্য করুন