অনলাইন ডেস্ক
১৬ অগাস্ট ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

 

 

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ রবিবার (১৬ আগস্ট) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

নদীতে মাছের পোনা অবমুক্ত করার পর প্রধানমন্ত্রী স্থানীয়দের মাঝে পোনা বিতরণ করেন এবং এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মৎস্য খাতের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতি ও আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। মৎস্য চাষিদের কল্যাণে এবং গ্রামীণ বেকারত্ব দূর করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “ব্রহ্মপুত্র নদসহ আমাদের প্রাকৃতিক জলাশয়গুলোকে রক্ষা করতে হবে এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও প্রণোদনা প্রদান অব্যাহত রাখবে।”

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ সকাল থেকেই পাকুন্দিয়া ও এর আশপাশের এলাকায় তথা গফরগাঁও উপজেলার দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষ প্রিয় নেতাকে কাছ থেকে একনজর দেখতে।এতে এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় জনসাধারণ, মৎস্য চাষি এবং দলীয় নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শোনেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর দেশব্যাপী জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়ে আসছে। এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় মদনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

পূর্বধলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উস্থি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুক

ডিএনএ পরীক্ষায় প্রমাণ: নেত্রকোণায় ১১ বছরের শিশু সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষক

পানছড়িতে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা প্রদান

ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান পরিচালক হলেন মোঃ শামীম সরদার

স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যা ।

কলমাকান্দায় জিপিএ-৫ ও বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

ময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ বালু তুলাকে কেন্দ্র করে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১০

নেত্রকোণায় ব্যতিক্রমী বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে মেধা শাণিত করলো ১০ উপজেলার ১২০ শিক্ষার্থী ​

১১

গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয়

১২

ওমর ফারুক হত্যা মামলায় এক নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদ র‍্যাবের হাতে আটক। 

১৩

উখিয়ায় প্রাইভেটকার থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেন বিজিবি, চালক আটক

১৪

জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৫

গফরগাঁওয়ে যানজট নিরসন ও পৌরশহরের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও

১৬

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে গফরগাঁওয়ের এমপি আখতারুজ্জামান বাচ্চুর শুভেচ্ছা

১৭

বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা

১৮

নেত্রকোণা জেলায় বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় রেঞ্জ ডিআইজি

১৯

নেত্রকোনায় বিনামূল্যে বিতরণের সার বিক্রি: ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।

২০
শিরোনামঃ
জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় মদনে উঠান বৈঠক অনুষ্ঠিত পূর্বধলায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উস্থি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুকডিএনএ পরীক্ষায় প্রমাণ: নেত্রকোণায় ১১ বছরের শিশু সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকপানছড়িতে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা প্রদানভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিতগ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান পরিচালক হলেন মোঃ শামীম সরদারস্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দ্বিতীয় বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যা ।কলমাকান্দায় জিপিএ-৫ ও বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনাময়মনসিংহের গফরগাঁওয়ে অবৈধ বালু তুলাকে কেন্দ্র করে দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি