
নিজস্ব সংবাদদাতা
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দিকনির্দেশনায় এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আজিজুল হাকিম আজিজ ভাই ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন ভাইয়ের প্রত্যক্ষ নির্দেশনায় গফরগাঁওয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মামুন এর বলিষ্ঠ নেতৃত্বে আজ এই বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে আর কখনোই ফ্যাসিবাদের দোসরদের কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা সহ্য করা হবে না। ছাত্রদল রাজপথে থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে যেকোনো স্বৈরাচারী শক্তির চক্রান্ত রুখে দিতে প্রস্তুত।
”ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঠাঁই এই স্বাধীন বাংলাদেশে আর হবে না। ছাত্রদল অতীতেও রাজপথে ছিল, জনগণের অধিকার রক্ষায় ভবিষ্যতেও রাজপথে থাকবে।”
উক্ত বিক্ষোভ মিছিলে গফরগাঁও উপজেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ছাত্রসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মন্তব্য করুন