অনলাইন ডেস্ক
২২ জুন ২০২৬, ৪:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে আপন ভাইদের নির্যাতন ও মিথ্যা মামলায় দিশেহারা শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়া

 

নিজস্ব সংবাদদাতা
গফরগাঁও, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় গ্রামের শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তিকে তার আপন ভাইদের দ্বারা দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. জোহাদ মিয়া (৪৫), তিনি গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়া বাবা মারা যাওয়ার পর থেকে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের মুখোমুখি হন। অভিযোগ রয়েছে, তার প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে আপন ভাইয়েরা তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন এবং ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, নিজের অধিকার আদায়ের চেষ্টা করলে জোহাদ মিয়াকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়া হয়। এমনকি তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ও রয়েছে। ফলে তিনি ও তার পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোহাদ মিয়ার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও অভিযুক্ত ভাইয়েরা তা মেনে নেননি। এর জেরে পারিবারিক বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ রয়েছে, জোহাদ মিয়াকে নিজ বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, “জোহাদ মিয়া অত্যন্ত নিরীহ ও অসহায় একজন মানুষ। একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাইয়েরা যা করছেন তা অন্যায় ও অমানবিক।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভাইদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন প্রতিবন্ধী ব্যক্তির প্রতি পরিবারের এমন আচরণ মানবিক মূল্যবোধের পরিপন্থী।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে গফরগাঁওয়ে পাগলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মদনে অপরিতেক্ত জমিতে এই প্রথম হলুদ তরমুজ চাষে সফল কৃষক সাদ্দাম।

মদন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল।

সিলেট রাতেই দায়িত্ব ছাড়ছেন ডিসি সারওয়ার আলম , বর্তমান ডিসির দায়িত্বে পিংকি সাহা।

গফরগাঁও পাগলা বসতবাড়ি ভাঙচুর ও টাকা লোটের অভিযোগ উঠেছে।

গফরগাঁও নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদান

গফরগাঁওয়ে আপন ভাইদের নির্যাতন ও মিথ্যা মামলায় দিশেহারা শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়া

রক্তের বাঁধনে গড়ি বন্ধুত্ব” “বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি”র ১০ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন

পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক জাহাঙ্গীর স্যারকে বিদায়

১০

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

১১

মদনে কৃষি ভর্তুকি না পেয়ে কৃষকদের মানবন্ধন

১২

ধানমন্ডিতে বহুতল ভবন থেকে ফেলে সুনামগঞ্জের শাল্লার গৃহকর্মী রিক্তাকে ‘হত্যা’, গৃহকর্তা-গৃহকর্ত্রী আটক

১৩

গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

১৫

সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। 

১৬

বিচারের দাবিতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৭

বিচারের দাবিতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৮

মদন রোগীকে HBsAg পজেটিভ ভুল রিপোর্ট দেওয়ায় ৪ মাসের গর্বের সন্তান নষ্টের অভিযোগ।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক, গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০
শিরোনামঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে গফরগাঁওয়ে পাগলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলমদনে অপরিতেক্ত জমিতে এই প্রথম হলুদ তরমুজ চাষে সফল কৃষক সাদ্দাম।মদন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি'র বিক্ষোভ মিছিল।সিলেট রাতেই দায়িত্ব ছাড়ছেন ডিসি সারওয়ার আলম , বর্তমান ডিসির দায়িত্বে পিংকি সাহা।গফরগাঁও পাগলা বসতবাড়ি ভাঙচুর ও টাকা লোটের অভিযোগ উঠেছে।গফরগাঁও নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের কেন্দুয়ায় যোগদান যোগদানগফরগাঁওয়ে আপন ভাইদের নির্যাতন ও মিথ্যা মামলায় দিশেহারা শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়ারক্তের বাঁধনে গড়ি বন্ধুত্ব” "বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি"র ১০ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনপূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক জাহাঙ্গীর স্যারকে বিদায়