
মোঃ আমিনুল ইসলাম মন্ডল,
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে বিদ্যুৎ বিলের বকেয়া আদায় এবং বকেয়া গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া আদায়ের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। পূর্বধলা জোনাল অফিসের আওতাধীন ঘাগড়া ইউনিয়নে পরিচালিত এ অভিযানে বকেয়া বিল পরিশোধে গ্রাহকদের উদ্বুদ্ধ করা হয় এবং অনাদায়ী গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নগদ ও বিকাশের মাধ্যমে ৭৪ জন গ্রাহক মোট ৩ লাখ ২০ হাজার ৮৭১ টাকা বকেয়া বিল পরিশোধ করেন। এছাড়া বকেয়া পরিশোধ না করায় ২১৫ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার বকেয়া বিলের পরিমাণ ৭ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা।
এছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি বিদ্যুৎ মিটার অপসারণ (রিমুভ) করা হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।
পূর্বধলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. শাহিনুর আলম বলেন, বকেয়া বিল আদায়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বকেয়া আদায় নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন