
মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভালুকায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা পৌর শাখা ও সকল অঙ্গ সংগঠন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব হাতেম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, আজমল হোসেন, শ্রী স্বপন বণিক, এম. এ. খালেক, সাইদুর রহমান, জহির রায়হান, মোখলেছুর রহমানসহ পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা মটর মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি ও ২নং ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি আতিক উল্যাহ পাঠান ধনু। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ১নং ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকারিয়া কামাল।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন