অনলাইন ডেস্ক
৩১ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান

ময়মনসিংহের গফরগাঁওয়ে এশার নামাজের সময় উচ্চস্বরে মেলার মাইকিংয়ের প্রতিবাদ করায় মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলীর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রধান আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানা পুলিশ।

শনিবার (৩০ মে) রাতে গফরগাঁও থানার একটি বিশেষ অভিযানিক দল চর আলগী ইউনিয়নের চর মসলন্দ পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তারের জন্য একটি চৌকস পুলিশ টিমকে দায়িত্ব দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চর মসলন্দ পূর্বপাড়া এলাকায় মনজুরুল হকের বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের বোখরা গ্রামের বোখরা চৌরাস্তা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এশার নামাজ চলাকালে পাশের একটি মেলা থেকে উচ্চস্বরে মাইকিং করা হলে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আলী (৪২) এর প্রতিবাদ জানান। এ ঘটনাকে কেন্দ্র করে একদল ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলায় গুরুতর আহত হন মাওলানা ইউসুফ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ওঠে।

এ ঘটনায় আহত ইমাম মাওলানা ইউসুফ আলী, পিতা মৃত ইয়াকুব আলী, গ্রাম বোখরা, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহ, বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম (৪০), পিতা মৃত করিম মাস্টার, গ্রাম বোখরা, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এদিকে, হামলার ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসী নিন্দা জানিয়েছেন এবং জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার

নেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা

‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,

পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।

কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ

১০

অবহেলিত গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র আমূল পাল্টে দেওয়া হবে: আক্তারুজ্জামান বাচ্চু

১১

বড়াইগ্রামে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার নগদ ৩০ হাজার ২০০ টাকা

১২

হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে সৃষ্ট ঘটানা নিয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি।

১৩

দক্ষিণ গফরগাঁও এ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়

১৪

১৩বছরের দীর্ঘশ্বাস আর এক ফালি জমির আকুতি: মৃত্যুর প্রহর গুনছেন ৭৫ বছরের বৃদ্ধ সদর আলী ফকির

১৫

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

১৬

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ 

১৭

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে

১৮

পানছড়িতে আনসার-ভিডিপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

১৯

পাগলা মৌজাতে দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

২০
শিরোনামঃ
উখিয়ায় বিজিবির অভিযানে মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১টেকনাফে র‍্যাবের অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতারনেত্রকোনায় দুই হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটকসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞাসতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হলেন মোহাম্মদ পারভেজ মিঞা‎নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন,পুর্বধলায় অবৈধ সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বানগোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তে ৭ জনকে বাংলাদেশে বিজিবির সতর্কতায় পুশ ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ