সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি২১ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য শিক্ষার মান নিয়ে প্রশ্ন
অন্যান্য
সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি২১ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য শিক্ষার মান নিয়ে প্রশ্ন
অন্যান্য
বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
সারাদেশ
সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি
আলোচনা সভা
জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসে বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটির শুভেচ্ছা ও শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
আদিলুর রহমান
নিজস্ব প্রতিবেদন
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ০২ অক্টোবর ২০২৬ খ্রিট্রেস্ট তারিখ রাত আনুমানিক ১২:০৫ ঘটিকায় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. আমিনুল ইসলাম, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. জয়নাল আবেদীন ও সংগীয় ফোর্স সক্রিয় ভূমিকা পালন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাগলা থানাধীন মশাখালী স্কুলের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মো. তারেক মিয়া ২. মো. মোরসালিন ওরফে মিশা ৩. মো. সৈকত
অভিযানকালে ধৃত আসামিদের কাছ থেকে মোট ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাগলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেছে থানা পুলিশ।