বাংলাদেশ প্রেসক্লাবে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
অনুষ্ঠান
বাংলাদেশ প্রেসক্লাবে অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
অনুষ্ঠান
সিরাজগঞ্জের সলঙ্গার আমশড়া ফাজিল মাদ্রাসায় কেউ পাস করেনি২১ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য শিক্ষার মান নিয়ে প্রশ্ন
অন্যান্য
বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
সারাদেশ
সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি
আলোচনা সভা
মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিস।
রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, কারখানাটির ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে প্রথমে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে যায়।
পরবর্তীতে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
শ্রমিক বিক্ষোভ ও মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার মধ্যে আগুন নিয়ন্ত