ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে
অপরাধ
ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে
অপরাধ
বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।
নির্বাচন
লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা
গফরগাঁও উপজেলা প্রতিনিধি :
হাত ধোয়ার অভ্যাস, সুস্থ সবল বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
২৮ অক্টোবর বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গফরগাঁওয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সুধীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, "হাত ধোয়া একটি অত্যন্ত সাধারণ কিন্তু জীবন রক্ষাকারী স্বাস্থ্যবিধি। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়া এবং চর্মরোগের মতো বহু সংক্রামক ব্যাধি থেকে আমাদের শিশুরাসহ সবাই সুরক্ষিত থাকতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় এই অভ্যাসটিকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে নিতে হবে।"
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গফরগাঁও উপজেলার প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম তার বক্তৃতায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও এর বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের মাঝে ছোটবেলা থেকেই স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।