ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে
অপরাধ
ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে
অপরাধ
লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা
ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬
অনুষ্ঠান
এ কে এম রুহুল আমিনে।স্টাফ রিপোর্টার :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২নং বারো বাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদো প্রার্থী, অত্র ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, মরহুম আজহারুল হক খোকনের সহধর্মিণী, দীলনাহার বেগম শিউলির, সমর্থনে চারিপাড়া গ্রামের ৭নং ওয়ার্ডে একটি বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নারী ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি এক জনসমুদ্রে রূপ নেয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী দীলনাহার বেগম শিউলি, আবেগঘন কণ্ঠে বলেন, "আমার প্রয়াত স্বামী মরহুম আজহারুল হক খোকন আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আপনাদের হৃদয়ে বেঁচে আছেন। তাঁর জীবদ্দশায় তিনি বারোবাড়িয়া ইউনিয়নের উন্নয়নে যে অবদান রেখে গেছেন, আমি তাঁর সেই অসমাপ্ত কাজগুলো পুরোপুরি সমাপ্ত করতে এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট ও পূর্ণ সমর্থন দিয়ে সহযোগিতা করেন, তবে একটি আধুনিক, মডেল ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে আমি সর্বদা সচেষ্ট থাকব।"
বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—
আশরাফুল হক সোহেল।
ফারদুন হক পুনম।
আফতাব উদ্দিন (আতা)।
বিশিষ্ট মহিলা নেত্রী আরিফুন্নাহার রীমা প্রমুখ।
বক্তারা মরহুম আজহারুল হক খোকনের, স্মৃতিচারণ করে বলেন, তাঁর মতো একজন জনদরদী নেতার অসম্পূর্ণ স্বপ্ন ও জনকল্যাণমূলক কাজগুলোকে এগিয়ে নিতে দীলনাহার বেগম শিউলির বিকল্প নেই। বক্তারা আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে দীলনাহার বেগম শিউলিকে বিপুল ভোটে বিজয়ী করতে এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
উঠান বৈঠক শেষে এলাকার উন্নয়নে নারী সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।