ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা
ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬
অনুষ্ঠান
লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।
আলোচনা সভা
সৈয়দপুরের ৬ বছরের শিশু মোস্তাকিম বাঁচতে চায়, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন
অন্যান্য
মোঃ নোমান খান, ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। খেলাকে কেন্দ্র করে মাঠে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। খেলোয়াড়দের নৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে ছিলেন ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির সভাপতি ইউসুফ মেম্বার, লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জাহিদুল ইসলাম নোমান, সদস্য তামিম মহাজন এবং ফরিদ উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
অতিথিদের উপস্থিতি টুর্নামেন্টের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় মাঠে উপস্থিত দর্শকেরা খেলোয়াড়দের উৎসাহ ও সমর্থন জানান।
আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়।
খেলাধুলার মধ্য দিয়ে গড়ে উঠুক সুস্থ, সুন্দর ও সম্প্রীতিময় সমাজ—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।