শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুন:

পলাশ পাল,

 

 

আন্দোলন, সংগ্রাম, ঐতিহ্য ও সাফল্যের ৪৮ বছর উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনটি পালন করে জেলা বিএনপি।

সকালে জেলার বিভিন্ন ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে সমবেত হন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়াস্থ পাবলিক হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে পাবলিক হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী।

সভায় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার এবং জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী।

অনুষ্ঠানে সিনিয়র নেতাদের মধ্যে এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, আব্দুল্লাহ আল মামুন খান রনি, মো. মজিবুর রহমান খান, তাজ উদ্দিন ফারাস সেন্টু, বজলুর রহমান পাঠান, এস এম মোয়াজ্জেম হোসেন, সালাউদ্দিন মিল্কী ও গাজী তোফায়েল হোসেনসহ জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান