মোঃ মোজাম্মেল হক
নিজস্ব সংবাদদাতা
টেকনাফে হোয়াইক্যংয়ের উনছিপ্রাং দারুল ইরফান মুহিউচ্ছুন্নাহ মাদ্রারাসায় ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত সেমিনার, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার হল মিলনায়তনে আয়োজিত সীরাত সেমিনারে সভাপতিত্ব করেন দারুল ইরফান মাদরাসার পরিচালক মাওলানা শমসুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আল ফালাহ আইডিয়েল মাদরাসার পরিচালক মাওলানা হাফিজুর রহমান রশিদী।
সেমিনারে সীরাতুন্নবী (সা.)-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উক্ত মাদরাসার সহকারী পরিচালক ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈম,
শিক্ষক মাওলানা রাহমত উল্লাহ হালিম, মাওলানা মুফতি ফেরদৌস, মাওলানা মাঈনুল হক, মাওলানা শাহ আলম সহ মাদরাসার শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা কমিটির সদস্য আয়ুব আলী আজাদ, আবু তৈয়ব সর্দার, আজিজুর রহমান বাদশাহ,মৌলভী আব্দুল আজিজ, মৌলভী রেজাউল্লাহ রজু, সমাজকর্মী মোহাম্মদ ফায়সাল, অ্যাডভোকেট হাফেজ দেলোয়ার ও ফরিদুল আলমসহ অনেকে।
সেমিনার শেষে মাদরাসা বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় এ+ পেয়ে উত্তীর্ণ মাদরাসা বিভাগের কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে হেফজ সম্পন্নকারী পাঁচজন হাফেজে কুরআনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
একইদিন দারুল ইরফান বালিকা দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সদ্য উত্তীর্ণ ১৯ শিক্ষার্থীর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার মুহতামিম মাওলানা শমসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বালিকা মাদরাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত ও সংগীত পরিবেশন করেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট, হিজাব ও নারী শিক্ষা বিষয়ক মূল্যবান গ্রন্থ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রধান অতিথির সার্বিক সহযোগিতায় বালিকা মাদরাসার সকল শিক্ষার্থীর মাঝে হিজাব উপহার দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান রশিদী বালিকা মাদরাসার দাখিল পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটির শিক্ষাকার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে আরো সহযোগিতার আশ্বাস দেন।