বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।
নির্বাচন
বারো বাড়িয়ায় মরহুম খোকনে চেয়ারম্যানের অসমাপ্ত কাজ বাস্তবায়নে স্ত্রী, দীলনাহার বেগম শিউলির উঠান বৈঠক।
নির্বাচন
লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা
ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬
অনুষ্ঠান
আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করতে খাগড়াছড়ি সদর জোন (১৮ ইস্ট বেঙ্গল) উদ্যোগে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
চলমান আয়োজনে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা এবং হেডম্যান-কারবারিদের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়। খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা জনসেবামূলক প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থেকে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
পরিবেশবান্ধব এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।