মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস-২০২৬

শেয়ার করুন:

 

(পলাশ পাল,

নেত্রকোনা জেলা প্রতিনিধি)

ঐতিহাসিক জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে, জুলাই শহীদ দিবস-২০২৬। আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গণমানুষের অধিকার আদায়ের এই মহান আন্দোলনের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে নেত্রকোনাবাসী। আজ সকালে নেত্রকোনায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই স্মরণিকা কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।
সকাল ৭.৩০ এ নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণও এ সময় উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ কে ভাবগম্ভীর পরিবেশে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন।
পরবর্তীতে নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণদের সাথে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা পুলিশ সুপার মো.তরিকুল ইসলাম। অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান নিবেদন শেষে তারা দেশের শান্তি,শৃঙ্খলা ও গণমানুষের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের পাশাপাশি দিনভর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, জুলাই ছাত্র-জনতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিস্তম্ভের বেদি।অন্যদিকে
জুলাই শহীদদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ, দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন উপস্থিত সুধীজন ও ছাত্র-জনতা।উপস্থিত সকলের
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

১

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

২

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

৩

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

৪

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

৫

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

৭

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

৮

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

৯

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১০

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১১

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

১২

উজানচর চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মুন্সীর উঠান বৈঠক।

১৩

ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, পরদিন ফেনী নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের মরদেহ

১৪

আটপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগের বিরুদ্ধে খোকন মিয়ার পরিবারের সংবাদ সম্মেলন

১৫

আসন্ন  ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার

১৬

ক্ষমতা পরিবর্তনশীল, তাই একটি দল ক্ষমতায় আসার পর জনকল‍্যাণের কাজগুলোই জনগণ মনে রাখে।

১৭

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

১৮

পুর্বধলায় ব্রি’র ‘প্রযুক্তি গ্রাম’ কার্যক্রমে কৃষক সমাবেশ ও মাঠ দিবস

১৯

শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধার

২০
শিরোনামঃ
দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশানএজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সারনেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানপানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনাদুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসীনেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।