স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল
গফরগাঁও, ময়মনসিংহ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলার পাগলা থানা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজার এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গফরগাঁও উপজেলা ও পাগলা থানার গণমানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু-এর নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে পাগলা থানা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কথিত অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় তারা সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। তারা জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেন