শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
২৩ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে অপরিতেক্ত জমিতে এই প্রথম হলুদ তরমুজ চাষে সফল কৃষক সাদ্দাম।

শেয়ার করুন:

 

মদন ( নেত্রকোনা) প্রতিনিধি
মো:জুনায়েদ

নেত্রকোনার মদন উপজেলায় অপরিত্যক্ত জমিতে
ব্যাপক হলুদ তরমুজ চাষে সফলতা অর্জন করেছেন কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের বকুল মিয়ার ছেলে কৃষক সাদ্দাম মিয়া ( ৩০)।

মাচার নিচে হলুদ তরমুজের ঝুলন্ত রূপ যেন চোখ জুড়িয়ে দেয়। সবুজ কচি লতাপাতার মাঝে ঝুলছে হলুদ রঙের তরমুজ। ছোট-বড় তরমুজে নুয়ে পড়েছে মাচা। ঠিক যেন হলুদের সমারোহ।

এমনটাই দৃশ্য চোখে পড়ে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের জামতলা বাজারের পাশে।

উপজেলায় এই প্রথম মালচিং পদ্ধতিতে হলুদ তরমুজ চাষ করা হয়েছে। তাই এ তরমুজ চাষ দেখতে ভিড় করছেন এলাকার স্থানীয় কৃষকরা।

হলুদ তরমুজ চাষ করে সফল ও লাভবানের স্বপ্ন দেখছেন উপজেলা কৃষক সাদ্দাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম মিজানের সুপরামর্শে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কৃষক সাদ্দাম এই প্রথম মদন উপজেলায় হলুদ তরমুজ চাষে উদ্বুদ্ধ হন তিনি।

হলুদ তরমুজ দেখলে যেমন চোখ জুড়িয়ে যায় পাশাপাশি খেতেও সুস্বাদু ও রসালো হবার ফলে অধিক লাভবান হবার স্বপ্ন দেখছেন কৃষক সাদ্দাম।

উপজেলার কাইটাইল ইউনিয়নের মাঠে কৃষক সাদ্দামের তরমুজ ক্ষেতে গিয়ে দেখা যায়, চারিদিকে হলুদের সমারোহ।
তিনি গত বছর লাউ চাষ করে পুঁজি পেয়ে কিছুটা লাভবান হয়েছিলেন তাই এবার লাউ চাষ বাদ দিয়ে
মদন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় হলুদ তরমুজ চাষ করে সফলতার মুখ দেখছেন তিনি।

কৃষক সাদ্দাম জানান, আমি উপজেলায় কয়েকবার সেরা কৃষক হয়েছি। উপজেলা কৃষি অফিসার মিজান স্যার তিনি আমাকে অফিসে ডেকে নিয়ে হলুদ তরমুজ চাষ করার জন্য পরীক্ষামূলকভাবে
১০ শতাংশ জমিতে হলুদ তরমুজ চাষ করার জন্য পরামর্শ দেন তিনি।
তিনি আমাকে বলেন, বীজ সার যা কিছু লাগে সবকিছু কৃষি অফিস থেকেই দিবেন।

তাই আমি ১০ শতাংশ জমিতে উপজেলা কৃষি অফিসার মিজান স্যারের সুপরামর্শে বীজ রোপন করি।
এই জাতের তরমুজ রোপনের প্রায় ৭০ দিনের মধ্যেই ফল পাওয়া যায়। স্বল্প পরিচর্যায় এই ফল উৎপাদন সম্ভব।

আর অসময়ে এই ফল উৎপাদিত হবার ফলে চড়া দামে বিক্রয় করা যায়। সেজন্য সামনে বছর হলুদ তরমুজ চাষের পরিমাণ বৃদ্ধি করবেন বলেও জানান কৃষক সাদ্দাম।

বর্তমান বাজারে হলুদ জাতের তরমুজের প্রতি কেজির দাম প্রায় একশ টাকা। যার ফলে অনেকটাই লাভবান হবেন কৃষক সাদ্দাম।

স্থানীয় লোকজন বলছেন, অল্প খরচে আর কম পরিচর্যায় হলুদ তরমুজের ফলন দেখে আমরা অনেকটাই অবাক হয়েছি। সাদ্দামকে দেখে উদ্বুদ্ধ হয়ে সামনে বছর থেকে আমরাও হলুদ তরমুজ চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান বলেন, হলুদ তরমুজ চাষে অনেকটা লাভবান হওয়া যায়।এই জাতের তরমুজ খুব রসালো ও সুমিষ্ট হয়ে থাকে। পাশাপাশি অসময়ে তরমুজ উৎপাদন হবার ফলে কৃষকেরা লাভবান হবে বলেও জানান তিনি। এছাড়াও কৃষক সাদ্দাম কে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে সকল প্রকার পরামর্শ প্রদান করা হচ্ছে।
আশা রাখি সামনের বছর গ্রীষ্মকালীন তরমুজের আবাদ সকল ইউনিয়নে সম্প্রসারণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান