শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
২ জুন ২০২৬, ২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত

শেয়ার করুন:

 

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল,​ নেত্রকোনা।

নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।”
​উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​দিবসটি উপলক্ষে ১ জুন (সোমবার)সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন:
​উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেন
​ডেন্টাল সার্জন ডা. শেখ ঈশা
​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুবকর সিদ্দিকী
​উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

​উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাজবীর মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজনিত আসক্তি বর্তমান জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বিভিন্ন কৌশলে তামাকজাত ও নিকোটিনযুক্ত পণ্যের ব্যবহার বাড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

এই প্রলোভন থেকে তরুণদের রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে আরও সচেতন ও সোচ্চার হতে হবে।
​বক্তারা আরও উল্লেখ করেন, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই কেবল একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান