শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
২৬ মে ২০২৬, ৪:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক কারবারির নিউজ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

শেয়ার করুন:

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,

মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আল মামুনকে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৫ মে) সোমবার ২০২৬ দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাব। মানববন্ধনের সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ।
এতে উপজেলা পর্যায়ের সকল সাংবাদিকসহ বিভিন্ন পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়াও স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি এনএম নুরুল ইসলাম, সাবেক সভাপতি রাজিউর রহমান জিহাদ, সাবেক সভাপতি জুলফিকার আলি শাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নুরনবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং নির্বাহী সদস্য জিয়াউর রহমানসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, ফোনকলের মাধ্যমে সাংবাদিক আল মামুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। তারা আরও বলেন, সাংবাদিক আল মামুনকে হুমকি দেওয়ার ঘটনায় জুয়েল রানাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের কাছে তাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কারের দাবি জানান। এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধার

১

দক্ষিণ গফরগাঁওয়ে ছাত্রদল নেতার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

২

কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতেমানববন্ধন ও বিক্ষোভ

৩

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার

৪

গফরগাঁওয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ওয়ার্ড, বাড়ছে সংক্রমণ ঝুঁকি

৫

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবর।

৬

পানছড়িতে চেঙ্গী নদীভাঙনের ঝুঁকিতে মসজিদের জমিসহ ১০ পরিবারের বসতভিটা

৭

পানছড়িতে হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা

৮

গফরগাঁওয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার

৯

নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি

১০

নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১১

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় আমন ধান কাটা শুরু, আগাম ঘরে তুলতে পেরে খুশি কৃষক মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

১২

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ভূমি অফিসের ‘আউটসোর্সিং’ ইমনের দুর্নীতির রাজত্ব: নামজারির নামে অর্থ আত্মসাৎ,

১৩

শিশু ধর্ষন কওমি মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরকে ফাঁসির আদেশ।

১৪

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত 

১৫

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১৬

পাঁচবাগে জমি নিয়ে বিরোধ পূর্বশত্রুতার জেরে হামলা,আহত একাধিক

১৭

গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

১৮

নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯

পানছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ভিডিপি দলনেত্রীর উদ্যোগে উঠান বৈঠক

২০
শিরোনামঃ
শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধারদক্ষিণ গফরগাঁওয়ে ছাত্রদল নেতার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতেমানববন্ধন ও বিক্ষোভঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তারগফরগাঁওয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ওয়ার্ড, বাড়ছে সংক্রমণ ঝুঁকিদেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবর।পানছড়িতে চেঙ্গী নদীভাঙনের ঝুঁকিতে মসজিদের জমিসহ ১০ পরিবারের বসতভিটাপানছড়িতে হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবাগফরগাঁওয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধারনেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি