শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
৮ এপ্রিল ২০২৬, ৪:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে বৈসাবির রঙে রাঙা হলো পাহাড়—বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা

শেয়ার করুন:

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়িতে পাহাড়ি জনপদের সবচেয়ে বড় উৎসব ‘বৈসাবি’ উপলক্ষে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আনন্দঘন শোভাযাত্রা। মঙ্গলবার (সকাল) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শহরে অনুষ্ঠিত এই শোভাযাত্রা রূপ নেয় এক মিলনমেলায়, যেখানে একসঙ্গে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল ও বাঙালি সম্প্রদায়ের মানুষ।

 

সকাল ৯টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। নতুন বছরকে বরণ এবং পুরোনোকে বিদায় জানানোর এই আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, বর্ণিল অলংকার ও বাদ্যযন্ত্রে সজ্জিত হয়ে উৎসবকে করে তোলেন প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন।

 

শোভাযাত্রা শেষে টাউন হলে অনুষ্ঠিত হয় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘মৈত্রী পানিবর্ষণ’ অনুষ্ঠান, যা উৎসবের আনন্দকে আরও গভীর করে তোলে।

 

এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, “এ ধরনের উৎসব পাহাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ জানান, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

বৈসাবির এই বর্ণাঢ্য শোভাযাত্রা যেন আবারও প্রমাণ করল—বৈচিত্র্যের মধ্যেই পাহাড়ের প্রকৃত সৌন্দর্য, আর সম্প্রীতিই এখানকার সবচেয়ে বড় শক্তি।

 

 

 

বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা চলবে আরও কয়েক দিন। ৯ এপ্রিল ত্রিপুরা সম্প্রদায়ের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল চাকমাদের ফুল বিজু এবং ১৪ এপ্রিল মারমা সম্প্রদায়ের সাংগ্রাই শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধার

১

দক্ষিণ গফরগাঁওয়ে ছাত্রদল নেতার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

২

কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতেমানববন্ধন ও বিক্ষোভ

৩

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার

৪

গফরগাঁওয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ওয়ার্ড, বাড়ছে সংক্রমণ ঝুঁকি

৫

দেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবর।

৬

পানছড়িতে চেঙ্গী নদীভাঙনের ঝুঁকিতে মসজিদের জমিসহ ১০ পরিবারের বসতভিটা

৭

পানছড়িতে হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা

৮

গফরগাঁওয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধার

৯

নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি

১০

নেত্রকোনায় নাশকতার অভিযোগে সাবেক এমপিসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

১১

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় আমন ধান কাটা শুরু, আগাম ঘরে তুলতে পেরে খুশি কৃষক মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

১২

দক্ষিণ গফরগাঁওয়ে লংগাইর ভূমি অফিসের ‘আউটসোর্সিং’ ইমনের দুর্নীতির রাজত্ব: নামজারির নামে অর্থ আত্মসাৎ,

১৩

শিশু ধর্ষন কওমি মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরকে ফাঁসির আদেশ।

১৪

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত 

১৫

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

১৬

পাঁচবাগে জমি নিয়ে বিরোধ পূর্বশত্রুতার জেরে হামলা,আহত একাধিক

১৭

গফরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

১৮

নেত্রকোনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৯

পানছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ভিডিপি দলনেত্রীর উদ্যোগে উঠান বৈঠক

২০
শিরোনামঃ
শ্রীপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকে গেলেন চোর, ফায়ার সার্ভিসের উদ্ধারদক্ষিণ গফরগাঁওয়ে ছাত্রদল নেতার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতেমানববন্ধন ও বিক্ষোভঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তারগফরগাঁওয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু: স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আলাদা ওয়ার্ড, বাড়ছে সংক্রমণ ঝুঁকিদেশবাসীর কাছে দোয়া চাইলেন বাবর।পানছড়িতে চেঙ্গী নদীভাঙনের ঝুঁকিতে মসজিদের জমিসহ ১০ পরিবারের বসতভিটাপানছড়িতে হতদরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবাগফরগাঁওয়ে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত গৃহবধূর মরদেহ উদ্ধারনেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, জব্দ সিএনজি