শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
১ এপ্রিল ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু ‎

শেয়ার করুন:

‎
‎​ পিরোজপুর প্রতিনিধি:

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”এই স্লোগানকে সামনে রেখে,‎পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২০৩০ মেয়াদে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে বেকুটিয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই কর্মসূচির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি,জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির,সড়ক ও জনপদ বিভাগ পিরোজপুর এর উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলিম রাজু, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম,জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু,পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম,পিরোজপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর সহ বিভিন্ন সরকারি দপ্তর রাজনৈতিক ব্যক্তি,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ তার বক্তব্যে বলেন, “উন্নয়নমূলক কাজ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই সম্পদগুলো রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকারি কাজে কোনো গাফিলতি হচ্ছে কি না, তা তদারকি করতে আমি সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

‎​পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটি খালের পাড়ে ও রাস্তায় ব্যাপক বৃক্ষরোপণ করেছিলেন, যার সুফল জনগণ আজও ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মেগা প্রকল্পের মাধ্যমে আমরা দেশের কাঠের অভাব দূর করব এবং পরিবেশ রক্ষা করব।”

‎​সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলিম রাজু প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, “আগামী ৫ বছরে জেলার ৩০০ কিলোমিটার মহাসড়কের উভয় পাশে মোট ১০ হাজার ফলজ ও ভেষজ চারা রোপণ করা হবে। প্রতি বছর পর্যায়ক্রমে ২ হাজার করে চারা লাগানো হবে এবং প্রতিটি চারার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের একটি বিশেষ মনিটরিং টিম নিয়মিত কাজ করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান