লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা
লালমোহনে জমজমাট আয়োজনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত
খেলাধুলা
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনা
ভোলায় বন্ধুত্ব ব্লাড ডোনার সোসাইটির জেলা সম্মেলন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬
অনুষ্ঠান
লংগাইর ইউনিয়নে চেয়ারম্যান পদ-প্রার্থী প্রভাষক নাছিরউদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত।
আলোচনা সভা
মৌলভীবাজার প্রতিনিধি: মোঃআদাল মিয়া
মৌলভীবাজার (শ্রীমঙ্গল) – শ্রীমঙ্গল থানার পুলিশের একটি বিশেষ অভিযানে ২৪৬ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১১,১৫০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ মান্নান শেখকে আটক করা হয়েছে। বিষয়টি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ জহিরুল ইসলাম মুন্না সিলেটকে নিশ্চিত করেছেন।
থানা পুলিশের তথ্য অনুযায়ী, সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর রহমানের নেতৃত্বে ১৪ মার্চ ২০২৬ তারিখ রাত ১১টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল ধানাধীন ৪ নং সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক সাকিন এলাকায় অভিযান চালানো হয়। মাদক বিক্রির সময় মান্নান শেখকে আটক করে তার নিকট থেকে ২৪৬ পিচ ইয়াবা এবং ১১,১৫০ টাকা নগদ জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৩,৮০০ টাকা।
আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলার রুজু করা হয়েছে।
এছাড়া শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টের ভিত্তিতে ১ জন এবং চুরি মামলায় ২ জনসহ মোট ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।