শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিজ্ঞাপন
অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতারক চক্রের খপ্পরে পড়ে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীর পরিবার

শেয়ার করুন:

গাজীপুর প্রতিনিধি

‎

‎গাজীপুরে মোঃ আমান উল্লাহ আমান নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ ৪০ হাজার  টাকা হাতিয়ে নিয়েছে  প্রতারক আবদুল্লাহ আল মামুন ও স্থানীয় কিছু প্রতারক চক্র । প্রতারকদের খপ্পরে পড়ে ভুক্তভোগী মোঃ আমান উল্লাহ আমান ও তার পরিবার সব হারিয়ে পথে বসেছে।

‎

মোঃ ‎আমান উল্লাহ আমান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা হরিপুর গ্রামের পিতা মৃত এ, কে, ফজলুল হকের ছেলে এবং আবদুল্লাহ আল মামুন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আশোয়া গ্রামের ফোরকান হোসেনের ছেলে।

‎

উভয়েই ব্যবসা করার সুবাধে গাজীপুর জেলা বাসন থানা ১৮ নং ওয়ার্ড, বাসা নম্বর ৪৮৮ ও ৪৮৪ নীহারিকা আবাসিক এলাকা, বশির সড়ক, জয়দেবপুর রোড, গাজীপুরে বসবাস করেন।

‎

‎অভিযোগ ও লিখিত বক্তব্যে জানা যায়, মোঃ আমান উল্লাহ আমান একজন গার্মেন্টসের তৈরী পোষাক ক্রেতা-বিক্রতা।মোঃ আমান উল্লাহ আমান এর ভাই মোঃ আশরাফুলের সাথে  ব্যবসায়িক সম্পর্কের ফলে, গত ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ মোঃ আমান উল্লাহ আমানের  নিকট হতে, পাঁচ লক্ষ  টাকা এবং ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে ১২ লক্ষ ৪০ হাজার  টাকার গার্মেন্টস মালামাল ক্রয়ের জন্য হাওলাদ নেয়। পরে উক্ত মালামাল ক্রয় করতঃ শুধুমাত্র ১৪/১৫ হাজার  পিস সোয়েটার  মোঃ আমান উল্লাহ আমানের গােডাউনে রাখে এবং তার গোডাউনে আর জায়গা না থাকায় সেই সুযােগে বাকী মাল মােঃ আব্দুল্লাহ আল মামুনের বাসার মালিকের ছেলে সজল মিয়ার গােডাউনে রাখে

‎এবং আমান তা সরল বিশ্বাসে রাখতে দেয়।

‎

‎উত্ত মালের ক্যাশ মেমো/চালান পরিকল্পিতভাবে মামুন তার নামে করে এবং তা ভুলক্রমে করা হয়েছে বলে জানায়। পরে মামুন তার  প্রতিষ্ঠানের একটি ক্যাশ মেমাে/চালান ২৫ জানুয়ারি ২০২৫ অরিখে মোঃ আমান উল্লাহ আমানকে  প্রদান করে।

‎

‎ক্রয়কৃত মালামাল ৭ দিন পরও বিক্রি না হওয়ায় মামুনকে টাকার জন্য চাপ দেওয়া হলে, পরবর্তীত ১০ই ফেব্রুয়ারি  ২০২৫ তারিখে ৩০০/- টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা করে এই বলে যে ২-৪ মাসের মধ্যে মালের লাভসহ সকল টাকা পরিশােধ করবে। এছাড়াও বিবাদী উক্ত টাকার বিপরীতে মোট ২টি চেক প্রদান করে (১টি মুল টাকার, ১টি প্রতিমালে ১০ টাকা লাভ ধরে এবং নিজ স্বাক্ষরিত ব্যবসায়ের লাইসেন্সের ফটোকপি (যা যাচাই করে ভুয়া ধরা পরে), আইডি কার্ড এর কপি,ব্যাংক কার্ড ইত্যাদি প্রদান করে।

‎

‎এক পর্যায়ে আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান(ভাই), সজল মিয়া মিয়া (বাসার মালিকের ছেলে),  মিজানুর রহমান (ম্যানেজার/সহকারী),, আরও ৩/৪  জনের যোগসাজোসে উক্ত মালামাল চুরি করে অল্প অল্প করে সর্বশেষ ১৭,০০,০০০/- লাখ টাকার মালামাল বিক্রি করে দেয়।

‎

বিষয়টি গােপন সুত্রে জানতে পেরে টাকা পরিশােধের জন্য বলিলে মামুন  বিষয়টি অস্বীকার করে এবং উক্ত চক্র আমান এর ভাই শাহীনুর আলমকে এই বলে হুমকি দেয় যে, ০৫ আগস্ট ২০২৪ এর পর পুলিশের চাকুরি খেতে ১ মিনিটও লাগবে না এবং তার প্রাননাশের হুমকি দেয় যা জিডিতে উল্লেখ আছে ।

পরবর্তীতে ‎হটাৎ বিগত ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আমানের ভাই আশরাফুল এর ৫ লক্ষ ৫০  হাজার টাকার মধ্যে ৪ লক্ষ টাকা প্রদান করে এবং বাকী টাকা বাবদ তার ১টি মোবাইল ইচ্ছাকৃতভাবে জামানত রেখে যায় যা ২৩  সেপ্টেম্বর  ২০২৫ইং তারিখে বাসন থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ আছে। মামুন পরের দিন টাকা পরিশােধ না করে উক্ত চক্র হয়রানি/টাকা আত্মসাৎ করার জন্য উল্টো আমান উল্লাহ আমান ও তার  ভাইদের বিরুদ্ধ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাসন থানায়  একটি অভিযাগ দায়ের করে।  টাকা পরিশোধ করে মোবাইল ও কাগজপত্র না নেওয়ায় তা বাসন থানায় জমা করা হয় যা থানার জিডি নম্বর-৬২৫ এ উল্লেখ আছে। উক্ত প্রতারক চক্র আমানকে তার অফিসে যেতে দেয়না ও মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়, এতে সে নিরাপস্তা হীনতায় ভূগছে। ‎এই বিষয়ে আবদুল্লাহ আল মামুনকে জিঙ্গাসা করা হলে, তিনি বিষয়টি অস্বীকার করেন।

‎

‎পরবর্তীতে সাংবাদিকসহ থানায় কাগজপত্র নিয়ে হাজির হলে উভয়ের কাগজপত্র পর্যালোচনা এবং সরেজমিনে তদন্ত করে নিম্লোক্ত বিষয়সমূহ অবগত হই; ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে ঘটনার কোন আলামত পাওয়া যায়নি, ১০/১২টি সিসিটিভি থাকা সত্বেও তার ফুটেজ দেখাতে বললে মােঃ আবদুল্লাহ আল মামুন কোন সিসিটিভি ফুটেজ দিতে রাজি হয়নি বরং ২৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বাসা থেকে জোরপূর্বক মালামাল আনার কোন সিসিটিভি ফুটেজ দাখিল করেনি। মুলতঃ ২৩  সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বিবাদী ৪ লক্ষ টাকা নিয়ে বাদীর গোডাউনে আসে এবং তা দিয়ে সুস্থভাবে বাদীর অফিস ত্যাগ করে (যার ভিডিও ক্লিপ দেখেই নিশ্চিত হওয়া যায়)। পরবর্তীতে বাদীর ভাই ও বাদীর টাকা পরিশােধ না করে ২দিন/৩দিন পর পরিকল্পিতভাবে হাসপাতালে ভর্তি হয়। বাদীর ও তার ভাইয়ের টাকা পরিশােধ করে মােবাইল ও কাগজ ফেরত না নেওয়ার ফলে তা স্বেচ্ছায় জিডি নম্বর ৬২৫ মুলে থানায় জমা করে। তদন্তকারী কর্মকর্তা/উপস্থিত আলােচনা ও কাগজপত্রের পর্যালোচনা করে সর্বপরি এই সিদ্ধান্ত হয় যে, বাদী মোঃ আমান উল্লাহ আমান এর অভিযোগটি সর্বাংশে সত্য এবং তার ও তার ভাইদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগটি মিথ্যা, বানােয়াট ও উদ্দেশ্যে প্রনােদিত।

 

উপরোক্ত সকল বিষয়ে, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বরাবর, আবদুল্লাহ আল মামুন গং এর বিরুদ্ধে চুরি করে মালামাল বিক্রয় ও পাওনা টাকা আদায়ের নিমিত্তে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমান উল্লাহ আমান অভিযোগ করিলে তা তদন্তাধীন আছে বলে জানায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১

জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার 

২

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগর

৩

নেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগ

৪

মদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ

৫

​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​

৬

মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষক

৭

গফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।

৮

দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

৯

কেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান

১০

এজহারভক্ত আসামী আওয়ামীলীগ নেতা আবুল বাশার খান এখলাছ গ্রেফতার।

১১

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

১২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

১৩

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে ঘরে চুরি ও জমির দলিল নষ্টের চাঞ্চল্যকর ঘটনা

১৫

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন, উচ্ছ্বসিত শিক্ষার্থী ও এলাকাবাসী

১৬

নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাই একমাত্র মাপকাঠি স্বচ্ছতা নিশ্চিতে প্রস্তুত জেলা পুলিশ।

১৭

নিকারের অনুমোদনে বদলে গেল পাগলা থানার নাম, নতুন পরিচয় দক্ষিণ গফরগাঁও থানা।

১৮

বাংলাদেশ প্রেসক্লাব রাজিবপুর উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত।

১৯

বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

২০
শিরোনামঃ
টেকনাফে সরকারি আদেশ অমান্য করায় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ডজামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুর মহানগরনেত্রকোনায় একের পর এক রেলপথে অগ্নিসংযোগমদন ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ​বণ্টননামা দলিল ছাড়াই প্রতারণার মাধ্যমে একতরফা নামজারি:বাতিলের আবেদন করেছেন সাংবাদিক মোহাম্মদ আলী বাবুল ​মদনে বিনামূল্যে সার ও সরিষার বীজ পেলেন ২৭৫০ জন প্রান্তিক কৃষকগফরগাঁওয়ে আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের ৫ নেতকর্মী গ্রেফতার।দক্ষিণ গফরগাঁওয়ে ১৩তম গাউসুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ৩৩ জন মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননাকেন্দুয়ায় ৯৬ লাখ টাকার বাঁধ প্রকল্পে কৃষকদের আপত্তি, জলাবদ্ধতার শঙ্কায় ফসলি জমিতে লাল নিশান